• ঢাকা
  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব, মন্ত্রিসভায় অনুমোদন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৮:১৮ পিএম
শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব, মন্ত্রিসভায় অনুমোদন

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন স্থানে ১৪টি ১২ তলাবিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ২০২৯ সালের মধ্যে সেখানে দাপ্তরিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫১ একর জমির ওপর নতুন সচিবালয় কমপ্লেক্স গড়ে তোলা হবে। সেখানে ১৪টি ১২ তলাবিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনগুলোর মোট আয়তন হবে প্রায় ৩২ লাখ বর্গফুট। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে নতুন স্থানে অফিস কার্যক্রম চালু করা সম্ভব হবে।

আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় স্থানান্তরের আলোচনা দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে এ বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বর্তমান সচিবালয় এলাকায় নিম্ন আদালতের কার্যক্রম চালুর জন্য প্রস্তাব ওঠার পর স্থানান্তরের বিষয়টি আবারও গুরুত্ব পায়।


Side banner
Link copied!