সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. সুলতান তালুকদার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অধ্যাপক এম. এ. মতিন বাস টার্মিনালের তৃতীয় তলায় ইউনিয়নের কার্যালয়ে নির্বাচন কমিটির চেয়ারম্যান মোনায়েস ইসলাম কাবুলের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের পর মো. সুলতান তালুকদার বলেন, “আমি এর আগে টানা চারবার সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছি। শ্রমিকদের ভালোবাসা ও সমর্থন নিয়ে এবারও সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আশাবাদী, শ্রমিক ভাইয়েরা অতীতের মতো এবারও আমার পাশে থাকবেন। আসন্ন নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
এ সময় উপস্থিত ছিলেন রহমতগঞ্জ পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মাহফুজার তালুকদার, সিরাজগঞ্জ জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা মোছা. সালমা খাতুন, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. সোহেল আব্বাস এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রিমন তালুকদার সহ শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :