• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস কারখানায় আগুন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ১২:০৮ পিএম
টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস কারখানায় আগুন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন এসেনশিয়াল ড্রাগস কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস। পরে পর্যায়ক্রমে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

দগ্ধ দুজনকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।


Side banner
Link copied!