• ঢাকা
  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

থাইল্যান্ড পালাতে গিয়ে বিমানবন্দরে আটক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ডিবিতে


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১১:৪২ এএম
থাইল্যান্ড পালাতে গিয়ে বিমানবন্দরে আটক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ডিবিতে

বিদেশে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার (২২ নভেম্বর) গভীর রাতে বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশের সদস্যরা তাকে আটক করেন। ইমিগ্রেশন সূত্রের বরাতে জানা গেছে, আসলাম থাই এয়ারওয়েজের ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করেছিলেন এবং বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারার সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন।

পুলিশ জানিয়েছে, সুইডেন আসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিমানবন্দরে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ডিবির হাতে তুলে দেওয়া হয়।


Side banner
Link copied!