• ঢাকা
  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১২:১৪ পিএম
সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

সিরাজগঞ্জ পৌরসভার বর্তমান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং একাধিক সরকারি গোয়েন্দা সংস্থায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের নিজ এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে ওই কর্মকর্তা বিগত সরকারের আমলে দলটির প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি ২০০০ সাল থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভায় দায়িত্ব পালন করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ওই সময়সহ সিরাজগঞ্জের বিভিন্ন পৌরসভায় কর্মরত থাকাকালে উন্নয়ন প্রকল্পের নামে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যেহেতু একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে, তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।


Side banner
Link copied!