• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ভারত-অস্ট্রেলিয়ার অভিবাসন চুক্তি সই


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৯:৩২ পিএম
ভারত-অস্ট্রেলিয়ার অভিবাসন চুক্তি সই
ছবি: সংগৃহীত

দেশে শিক্ষিত ও দক্ষ ভারতীয় অভিবাসীর সংখ্যা বাড়াতে ভারতের সঙ্গে অভিবাসন চুক্তি করেছে অস্ট্রেলিয়া। বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
‘দুই দেশের শিক্ষার্থী, স্নাতক ডিগ্রিধারী, অ্যাকাডেমিক গবেষক এবং ব্যবসায়ীদের গতিশীলতা বৃদ্ধিই এই চুক্তির প্রধান লক্ষ্য,’ বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
সোমবার এক সরকারি সফরে অস্ট্রেলিয়া গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাজধানী ক্যানবেরায় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক প্রতিবেদেনে জানিয়েছে বিবিসি।
প্রসঙ্গত, এই চুক্তিটি সম্পাদনের জন্য গত কয়েক বছর ধরে আলোচনা চলছিল ভারত ও অস্ট্রেলিয়ার সরকারি পর্যায়ে।
এর আগে মঙ্গলবার অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির বৃহত্তম ইনডোর স্টেডিয়ামে অস্ট্রেলিয়ায় বসবাসরত শত শত ভারতীয় অভিবাসীর সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। সমবেত ভারতীয় অভিবাসীদের শুভেচ্ছা জানিয়ে ভাষণও দেন।


Side banner
Link copied!