দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর একটি এএইচ-ওয়ানএস হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় গাপইয়ং কাউন্টিতে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্যই নিহত হন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল প্রায় ১১টার কিছু পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুই ক্রু সদস্যকে দ্রুত কাছাকাছি হাসপাতালে নেয়া হলেও তাদের মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার পর সেনাবাহিনী তাদের সব এএইচ-ওয়ানএস হেলিকপ্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি জরুরি তদন্ত দল গঠন করেছে।সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ওই প্রশিক্ষণে ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের অনুশীলন করা হচ্ছিল।
আপনার মতামত লিখুন :