• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলা, আঞ্চলিক উত্তেজনা তীব্র


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:২৬ পিএম
ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলা, আঞ্চলিক উত্তেজনা তীব্র

ইরানে সমন্বিত সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল—এমন দাবি করেছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল ও চ্যানেল ১২। নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়েছে, হামলাটি যৌথ অভিযান হিসেবে পরিচালিত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাও রয়েছে। ইসরাইল এ অভিযানকে “প্রি-এম্পটিভ” বা আগাম প্রতিরোধমূলক হামলা হিসেবে বর্ণনা করেছে। এ বিষয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ দিয়েছে। এখন পর্যন্ত ইসরাইলের ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জেনেভায় ইরান–যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসে তিনি বলেন, ইরান এখনো পারমাণবিক কর্মসূচি ত্যাগে রাজি হয়নি। সামরিক শক্তি ব্যবহার করতে না চাইলেও কিছু পরিস্থিতিতে তা প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা অচলাবস্থায় থাকায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!