• ঢাকা
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:২৭ পিএম
জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ইশরাক হোসেন।

প্রতিমন্ত্রী জানান, জুলাইযোদ্ধাদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে জুলাই শহিদদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিএনপির সমর্থক হিসেবে পরিচিত অনেকেই তালিকাভুক্ত হতে পারেননি—এমন অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নতুন করে তালিকা প্রস্তুতের ক্ষেত্রে যেন কোনো রাজনৈতিক বিবেচনা বা বৈষম্য না করা হয়। যাচাই-বাছাই প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার কথাও তিনি উল্লেখ করেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকৃত জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারগুলোকে যথাযথ স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।


Side banner
Link copied!