• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১১:১০ এএম
আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করতেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তা পৌঁছে দেন।

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, বার্তায় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। এর জবাবে আমিরাতের উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশটিকে ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, উভয় দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৈঠকে দুই দেশের জ্বালানি, অবকাঠামো ও পররাষ্ট্র সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!