প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে সরকার এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী আরও জানান, খুব শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে দিতে হয়। তবে অনেক গ্রাহকের অভিযোগ ছিল, মিটারের মূল মূল্য পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই চার্জ আদায় করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক মহল থেকেও দীর্ঘদিন ধরে এই চার্জ বাতিলের দাবি উঠেছিল।
সরকারের এ সিদ্ধান্তকে সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :