জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নতুন বাস ভাড়া নির্ধারণ করা হবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া সমন্বয় নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আশা করা যাচ্ছে, আগামীকালই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সরকারিভাবে নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত বাড়তি ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খাতে ব্যয় বেড়েছে। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম সম্প্রতি বাড়ানো হয়েছে, যা সরাসরি পরিবহন ব্যয়ে প্রভাব ফেলছে।
সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয় করা প্রয়োজন হলেও যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। এখন নতুন ভাড়া নির্ধারণের দিকে তাকিয়ে রয়েছে পরিবহন সংশ্লিষ্ট ও সাধারণ যাত্রীরা।
আপনার মতামত লিখুন :