জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানো হয়নি, বরং তেলের দামের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার(২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পাচার ও ভর্তুকির চাপ কমাতে সরকার জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর ধারাবাহিকতায় শুধু ডিজেলচালিত বাসের ভাড়ায় পরিবর্তন আনা হয়েছে।
মন্ত্রী জানান, গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়েনি এবং কোথাও অতিরিক্ত ভাড়া আদায় হলে ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানির দাম কমলে নতুন আলোচনা ছাড়াই বাসভাড়াও কমিয়ে আনা হবে বলেও জানান তিনি।
সম্প্রতি কার্যকর হওয়া নতুন ভাড়ায় ঢাকা, চট্টগ্রামসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা সমন্বয় করা হয়েছে।
অনুষ্ঠানে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন পরিবহনমন্ত্রী। তিনি বলেন, পর্যায়ক্রমে প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল সীমিত করার প্রস্তুতি চলছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতেই সরকার এ সমন্বয় করেছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :