• ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়, সেমিকন্ডাক্টর খাতে নতুন লক্ষ্য প্রধানমন্ত্রীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০১:০৫ পিএম
প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়, সেমিকন্ডাক্টর খাতে নতুন লক্ষ্য প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে উল্লেখযোগ্য রপ্তানি আয় অর্জনের লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং এ শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামরোবোটিকস সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশে সেমিকন্ডাক্টর খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে শিল্পটির বিকাশে সমন্বিত উদ্যোগ, দক্ষ জনবল তৈরি, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ আকর্ষণ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামাল আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, এ পদক্ষেপ শিল্পের উৎপাদন ব্যয় কমাবে এবং দেশীয় উৎপাদন ও বিনিয়োগকে উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার উদ্ভাবন, গবেষণা এবং উচ্চপ্রযুক্তি শিল্পের সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!