• ঢাকা
  • সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজধানীতে সৌদি প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, তদন্তে মিলছে চাঞ্চল্যকর তথ্য


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৫:৫৮ পিএম
রাজধানীতে সৌদি প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, তদন্তে মিলছে চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর মুগদা এলাকায় সৌদি প্রবাসী মোকাররম মিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত মোকাররম মিয়ার বাড়ি আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকায়। তিনি দীর্ঘদিন সৌদি আরব প্রবাসে ছিলেন।

রোববার রাজধানীর মুগদার মান্ডা এলাকার একটি বাড়ির নিচতলা থেকে পলিথিনে মোড়ানো মরদেহের কয়েকটি খণ্ড উদ্ধার করে পুলিশ। পরে রাতের দিকে রাজধানীর অন্য একটি এলাকা থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, গত ১৩ মে মোকাররম সর্বশেষ পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিহতের স্বজনদের দাবি, মোকাররমের ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি তদন্ত সংশ্লিষ্টরা।

এদিকে র‌্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ, হত্যার পরিকল্পনা এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না—সেসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Side banner
Link copied!