• ঢাকা
  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১১:১৬ এএম
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। মোট আটটি ইউনিট পাঠানো হলেও এর মধ্যে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। অন্য ইউনিটটি পথে রয়েছে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


Side banner
Link copied!