• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আসছে ফ্লেক্স ফুয়েল গাড়ি, ইথানল মিশ্রণে বাঁচবে ইঞ্জিন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০২:৪৫ পিএম
আসছে ফ্লেক্স ফুয়েল গাড়ি, ইথানল মিশ্রণে বাঁচবে ইঞ্জিন

জ্বালানি খরচে রাশ টানতে কেন্দ্র ইথানল মিশ্রিত পেট্রল বিক্রি বাধ্যতামূলক করলেও, তা নিয়ে ক্ষুব্ধ দুই ও চারচাকার মালিকেরা। তাঁদের অভিযোগ, এই মিশ্রণে খারাপ হতে পারে গাড়ির ইঞ্জিন। এই সমস্যা সমাধানে ‘ফ্লেক্সিবল ফুয়েল’ গাড়িকে কেন্দ্র করে এখন তুঙ্গে উঠেছে জল্পনা।

বর্তমানে কেন্দ্রীয় নির্দেশ মেনে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রল বিক্রি হচ্ছে বাজারে। বিশেষজ্ঞদের দাবি, জ্বালানির এহেন মিশ্রণ সহ্য করার ক্ষমতা রয়েছে ‘ফ্লেক্সিবল ফুয়েল’ গাড়ির। তা ছাড়া, ‘হাইব্রিড’ মডেলের এই যানগুলি পুরোপুরি পরিবেশবান্ধব এবং চলার সময় দূষণ ছড়ায় যৎসামান্যই।

প্রযুক্তিবিদদের কথায়, ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানিতে চালানো যায় ‘ফ্লেক্সিবল ফুয়েল’ গাড়ি। সংশ্লিষ্ট যানগুলিতে রয়েছে বিশেষ ধরনের সেন্সর, যার সাহায্যে জ্বালানিতে কতটা পরিমাণে ইথানল আছে, সেই হিসাব নিজে থেকে মেপে নিতে পারে গাড়ি।

এই যানের দ্বিতীয় বৈশিষ্ট্য হল ইঞ্জিন কন্ট্রোল ইউনিট বা ইসিইউ। সেন্সরের পাঠানো তথ্যের উপর ভিত্তি করে সেটি ঠিক করে চাকা ঘোরার জন্য কতটা জ্বালানির প্রয়োজন। পাশাপাশি, ইঞ্জিন চালু করতে কতটা স্পার্ক প্রয়োজন এবং ইঞ্জিনের অন্যান্য সেটিংও নিয়ন্ত্রণ করে ইসিইউ।

বর্তমানে ব্রাজ়িল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং পশ্চিম ইউরোপের বেশ কিছু দেশে ‘ফ্লেক্সিবল ফুয়েল’ গাড়ির জনপ্রিয়তা রয়েছে। এই প্রযুক্তির দু’চাকার যান আনার ব্যাপারে যথেষ্ট এগিয়ে রয়েছে ভারত। দাম কম হলে বাজারে আসার পর সেগুলি আমজনতা কেনে কি না, সেটাই দেখার।


Side banner
Link copied!