• ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

৭ দিন পর সচল বেনাপোল-পেট্রাপোল বন্দর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১২:২৩ পিএম
৭ দিন পর সচল বেনাপোল-পেট্রাপোল বন্দর

ঈদুল ফিতরের ছুটি শেষে সাত দিন পর আবারও সচল হয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আদান-প্রদান পুনরায় শুরু হয়।

দীর্ঘ ছুটির কারণে এ সময় বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় পণ্যজট তৈরি হয় এবং সরকারের রাজস্ব আদায়ে প্রভাব পড়ে।

তবে কার্যক্রম শুরু হওয়ায় ধীরে ধীরে পণ্যজট কমছে এবং বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, এজেন্ট ও শ্রমিকরা।

বন্দর কর্তৃপক্ষ জানায়, দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র মতে, এ বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০ ট্রাক পণ্য রফতানি হয়। এসব কার্যক্রম থেকে প্রতিদিন উল্লেখযোগ্য রাজস্ব আদায় হয়ে থাকে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত কার্যক্রম চালু থাকায় দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে বন্দর কার্যক্রম।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!