• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

যশোরে ২৬ স্বর্ণের বার উদ্ধার, বিজিবির অভিযানে আটক ৩


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০১:৫১ পিএম
যশোরে ২৬ স্বর্ণের বার উদ্ধার, বিজিবির অভিযানে আটক ৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অবস্থান নেয় বিজিবির একটি দল। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির সিটের কুশনের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৩ কেজি ৪৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৩৯ লাখ টাকার বেশি।

এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকার, কয়েকটি মোবাইল ফোন এবং নগদ অর্থও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকার বিভিন্ন এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে তা সীমান্ত পথে ভারতে পাচারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।


Side banner
Link copied!