দায়িত্বে গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর অঞ্চল–৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসি সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত অফিস আদেশ জারি হয়।
ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর এলাকায় চলমান সড়ক নির্মাণ ও সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে ২৫ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ককাজ পরিদর্শন করেন ববি হাজ্জাজ। পরিদর্শনের সময় নির্মাণাধীন সড়কের বিভিন্ন স্থানে ফাটল, বসে যাওয়া ও অন্যান্য ত্রুটি লক্ষ্য করা যায়। এসব অনিয়মে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
ডিএনসিসি জানিয়েছে, সড়ক নির্মাণে গুণগত মান নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :