লালমনিরহাট-৩ সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, তার বিরুদ্ধে লালমনিরহাট সদর, রংপুর কোতোয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার একাধিক মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, গ্রেফতারকৃত সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :