• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

নোয়াখালী-লক্ষ্মীপুরে অভিযান: প্রায় ৪ হাজার ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:৫০ পিএম
নোয়াখালী-লক্ষ্মীপুরে অভিযান: প্রায় ৪ হাজার ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার

নোয়াখালী ও লক্ষ্মীপুরে যৌথ অভিযানে ৩ হাজার ৭৯৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার বিকেলে বেগমগঞ্জের তপাদার বাজার ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-১১।

গ্রেপ্তাররা হলেন—মো. হারুন (৩৫), মো. সুমন ওরফে ইলেকট্রিক সুমন (৪৪) এবং মো. বাবুল হোসেন (২২)। তারা লক্ষ্মীপুর সদর এলাকার বাসিন্দা।

অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তপাদার বাজার এলাকায় ক্রেতা সেজে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইয়াবা বিক্রির জন্য এলে হারুন ও সুমনকে ৩ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী লক্ষ্মীপুরের মান্দারী পূর্ববাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ৭৯৮ পিস ইয়াবাসহ বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা আগে গাড়িচালক হিসেবে কাজ করলেও পরবর্তীতে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তাদের একজন অটোরিকশাচালকের ছদ্মবেশে খুচরা মাদক বিক্রি করতেন।

অভিযানে মোট ৩৭৯৮ পিস ইয়াবা, নগদ ২০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


Side banner
Link copied!