• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

দোকান-শপিংমল খোলা থাকবে আরও ১ ঘণ্টা, নতুন নির্দেশনা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:০১ পিএম
দোকান-শপিংমল খোলা থাকবে আরও ১ ঘণ্টা, নতুন নির্দেশনা

জ্বালানি সাশ্রয়ের মধ্যে সামঞ্জস্য রেখে শপিংমল ও দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। এখন থেকে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে জ্বালানি সংকটের কারণে গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ রাখতে হবে। তবে ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন এই সময়সূচি কার্যকর করা হয়েছে। ফলে আজ থেকেই দোকান ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

ব্যবসায়ীদের দাবি ছিল, অন্তত রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালানোর সুযোগ দেওয়া হোক। যদিও আপাতত এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় নির্ধারণ করেছে সরকার।


Side banner
Link copied!