• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ভারত-পাকিস্তান উত্তেজনা: কলকাতায় হামলার হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৪:০৪ পিএম
ভারত-পাকিস্তান উত্তেজনা: কলকাতায় হামলার হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের সম্ভাব্য পদক্ষেপের জবাবে কলকাতায় হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, যা নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি দেওয়া এক বক্তব্যে খাজা আসিফ বলেন, ভারত যদি কোনো ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন চালানোর চেষ্টা করে, তবে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং তা কলকাতা পর্যন্ত গড়াতে পারে।

তবে এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ভারত নিজেদের স্বার্থে সাজানো হামলার পরিকল্পনা করতে পারে এবং পরে সেটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উপস্থাপন করতে পারে। যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

অন্যদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগেই সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ও নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে সন্ত্রাসবিরোধী অভিযানে ভারত দ্রুত ও শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে এবং প্রয়োজনে তা আরও জোরদার করা হবে।

বিশ্লেষকদের মতে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে।


Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!