• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

র‌্যাব বিলুপ্তি সরকারের সিদ্ধান্ত, কাজ চালিয়ে যাবে বাহিনী: মহাপরিচালক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০১:০৫ পিএম
র‌্যাব বিলুপ্তি সরকারের সিদ্ধান্ত, কাজ চালিয়ে যাবে বাহিনী: মহাপরিচালক

র‌্যাব বিলুপ্ত হবে কি না, সেটি পুরোপুরি সরকারের সিদ্ধান্ত—এমন মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

রোববার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে র‌্যাবের মতো একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজন রয়েছে। তবে এটি রাষ্ট্রের দায়িত্বশীল কাঠামোর মধ্যেই কাজ করবে এবং সঠিকভাবে পরিচালিত হলে বাহিনীর ভাবমূর্তি আরও উন্নত হবে।

তিনি জানান, গত দেড় বছরে র‌্যাবের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অনিয়মের অভিযোগ নেই বললেই চলে। সরকারের নির্দেশনা অনুযায়ী বাহিনীকে আরও শৃঙ্খলভাবে পরিচালনার চেষ্টা চলছে।

মহাপরিচালক আরও বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়ে র‌্যাব সর্বাত্মক সহযোগিতা করবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জলদস্যুতা ও অন্যান্য অপরাধ দমনে কাজ চলছে। জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ প্রসঙ্গে সরাসরি মন্তব্য না করলেও তিনি জানান, যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় র‌্যাব সক্রিয় থাকবে।


Side banner
Link copied!