জনপ্রিয় অভিনেতা মোহনলালের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
আগে নির্ধারিত ২ এপ্রিলের পরিবর্তে সিনেমাটি আগামী ২১ মে মুক্তি পাবে। ওই দিনই অভিনেতার জন্মদিন, তাই বিশেষ দিনেই বড় পর্দায় ফিরছে তার জনপ্রিয় চরিত্র জর্জকুট্টি।
অভিনেতা নিজেই সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। নতুন প্রকাশিত পোস্টারে জর্জকুট্টিকে গভীর চিন্তায় দেখা গেছে, যা সিনেমার রহস্যময় আবহকে আরও জোরালো করেছে।
নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কারণ না জানালেও ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় মুক্তির তারিখ পিছানো হয়েছে। কারণ বিদেশি বাজার, বিশেষ করে মধ্যপ্রাচ্য, এ ধরনের সিনেমার জন্য গুরুত্বপূর্ণ।
পরিচালক জানিয়েছেন, নতুন কিস্তিতে আগের ধারাবাহিকতা বজায় থাকলেও গল্পে কিছু ভিন্নতা আসবে। অপরাধ ও তার পরিণতির রহস্য এবারও মূল উপজীব্য হিসেবে থাকবে।
এদিকে, এই সিনেমার হিন্দি সংস্করণ পরে মুক্তি পাবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :