• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে, আরও ১০ শিশুর মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৭:৩৮ পিএম
দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে, আরও ১০ শিশুর মৃত্যু

দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩২ শিশু। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া শিশুদের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। বাকি ৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এছাড়া গত একদিনে নতুন করে ৫৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৬৭৪ শিশু।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন।

একই সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে। নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯৪৩। আক্রান্তদের মধ্যে ৫৪ হাজার ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ৫১ হাজার ৫১১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।


Side banner

স্বাস্থ্য বিভাগের আরো খবর

Link copied!