• ঢাকা
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

পাকিস্তান–আফগান সংঘাত নিয়ে উদ্বেগ: ‘যুদ্ধ কারও জন্য মঙ্গলজনক নয়’


FavIcon
আলোকিত নিউজ ডেস্ক :
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:১৭ পিএম
পাকিস্তান–আফগান সংঘাত নিয়ে উদ্বেগ: ‘যুদ্ধ কারও জন্য মঙ্গলজনক নয়’

ড. খলিলুর রহমান বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত দুঃখজনক এবং এটি কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। তিনি জানান, বাংলাদেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বৈঠকের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থনও চাওয়া হয়েছে। সদস্য দেশগুলো শুধু সমর্থনই নয়, প্রচারণায়ও সহায়তার আশ্বাস দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, এ পদে বাংলাদেশ সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এ ছাড়া ওআইসি বৈঠকে সাম্প্রতিক ভূমি-ক্রয় সংক্রান্ত ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। তার ভাষ্য অনুযায়ী, এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!