• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

নির্বাচনের মাধ্যমে সংসদে স্বাভাবিক বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৪:২৫ পিএম
নির্বাচনের মাধ্যমে সংসদে স্বাভাবিক বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে সংসদে স্বাভাবিক রাজনৈতিক বিতর্ক ও গণতান্ত্রিক চর্চার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো অবাধ নির্বাচন। তার মতে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে সেই গণতান্ত্রিক প্রক্রিয়া আবারও সুদৃঢ় হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সেই ব্যবস্থা দুর্বল হয়ে পড়লেও এখন আবার তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনরায় শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তথ্যমন্ত্রী সতর্ক করে বলেন, কিছু মহল কখনো কখনো নিয়মতান্ত্রিক রাজনৈতিক বিতর্ককে উত্তেজনাপূর্ণ বা বিশৃঙ্খল পরিস্থিতিতে রূপ দিতে চায়। এমন প্রবণতা দেখা দিলে জাতিকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং রাজনৈতিক আলোচনাকে সহনশীল ও নিয়মতান্ত্রিক রাখার ওপর গুরুত্ব দিতে হবে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!