অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জন-আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সাম্প্রতিক গণআন্দোলনের চেতনা ও জনমতের প্রতিফলন ঘটিয়ে অধ্যাদেশগুলো পর্যালোচনা করা হবে। সবকিছু যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, পূর্বে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আইনগত বিষয়ও পর্যালোচনার আওতায় আনা হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি।
এদিকে, সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা জানিয়েছেন, সংবিধান ও জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক কোনো অধ্যাদেশে তারা সমর্থন দেবে না।
সংসদের প্রথম অধিবেশনেই এ বিষয়ে কাজ করতে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটি অধ্যাদেশগুলো পরীক্ষা করে সুপারিশ প্রদান করবে।
আপনার মতামত লিখুন :