• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

ঈদ ছুটি শেষে খুলেছে অফিস-আদালত


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১২:৩৪ পিএম
ঈদ ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হয়েছে সরকারি অফিস-আদালতের কার্যক্রম।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। একই সঙ্গে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানও স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে।

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ। এ কারণে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

গত ২১ মার্চ দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের সাধারণ ছুটি ছিল।

এদিকে সংবাদপত্র শিল্পেও পাঁচ দিনের ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ছুটি শেষে কর্মব্যস্ততায় ফিরতে শুরু করেছে রাজধানীসহ সারা দেশের জনজীবন।


Side banner
Link copied!