• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

কুচকাওয়াজে যোগ দিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১২:৪২ পিএম
কুচকাওয়াজে যোগ দিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় তারা রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন। পরে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

দীর্ঘ দেড়যুগ পর আবারও স্বাধীনতা দিবসে ফিরে এসেছে ঐতিহ্যবাহী এই কুচকাওয়াজ। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করছেন।

ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের প্রবেশের মধ্য দিয়ে মূল কুচকাওয়াজ শুরু হয়। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।

এবারের কুচকাওয়াজে সাঁজোয়া যান, আর্টিলারি, প্যারা কমান্ডোসহ বিভিন্ন আধুনিক সামরিক কন্টিনজেন্ট অংশ নিয়েছে। আকাশপথে প্যারাট্রুপারদের অবতরণ এবং বিমানবাহিনীর কৌশলগত প্রদর্শনীও রয়েছে।

সবশেষে মিগ-২৯ যুদ্ধবিমানের ফ্লাইপাস্টের মাধ্যমে কুচকাওয়াজের সমাপ্তি ঘটবে।


Side banner
Link copied!