মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।
পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা পর্যায়ক্রমে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি পালন করা হচ্ছে এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :