• ঢাকা
  • সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ০১:৩৩ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠকটি শুরু হয়।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, সীমান্তসংক্রান্ত বিষয়, পারস্পরিক স্বার্থ এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার সম্ভাব্য পদক্ষেপ গুরুত্ব পাচ্ছে।

দুই দেশের বিদ্যমান সহযোগিতাকে আরও কার্যকর করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সমন্বয় বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য নতুন একটি খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সেখানে তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ককে দুই দেশের বন্ধনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তাঁর আশা, সাধারণ মানুষের এই সম্পর্ক সরকারি পর্যায়েও আরও শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের নেতৃত্ব একসঙ্গে কাজ করলে আলোচনার মাধ্যমে বিভিন্ন জটিল সমস্যার সমাধান সহজ হতে পারে।

এ সময় বাংলাদেশে ভারতীয় ভিসা সেবার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। আবেদনকারীদের সুবিধা বিবেচনায় সেবার খরচ কমানো এবং প্রক্রিয়াকরণ ব্যবস্থা উন্নত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান হাইকমিশনার।

সোমবারের বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি এসব সহযোগিতার ক্ষেত্রও আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!