• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৮:১৩ পিএম
দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে বড় ব্যবধানে পরাজিত করে বিজয় অর্জন করেন।

নির্বাচনের ভোট গণনা শেষে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, মোট ৩৪৩ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলে ১৬৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মির্জা ফখরুল।

রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান তিনি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অধিকাংশ সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করলেও ছয়জন সদস্য ভোটদানে অংশ নেননি। অনুপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক এবং চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশাসহ আরও একজন সংসদ সদস্য।


Side banner
Link copied!