জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ (রৌপ্য পদক) অর্জন করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে প্রতিষ্ঠানের পক্ষে এই পদক গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ এগ্রো ফিডের হেড অব অপারেশন্স মো. শাহীন শরীফ, হেড অব প্ল্যান্ট ইঞ্জি. মো. আবদুল হাকিম, আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমীন এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পদক অর্জনের প্রতিক্রিয়ায় শেখ জসিম উদ্দিন এই স্বীকৃতিকে গর্ব ও অনুপ্রেরণার বিষয় হিসেবে অভিহিত করে বলেন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম ও খাতের টেকসই উন্নয়নে তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল এই অর্জন এবং ভবিষ্যতেও উদ্ভাবন ও গুণগত মান বজায় রেখে তারা কাজ করে যাবেন। পাশাপাশি সিইও এ.টি.এম. হাবিব উল্লাহ জানান, এই সম্মাননা খামারিদের সমৃদ্ধি, দায়িত্বশীল শিল্পায়ন এবং ব্যবসায়িক উৎকর্ষ অর্জনে তাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে। উল্লেখ্য, সারা দেশে উন্নতমানের পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্য সরবরাহের মাধ্যমে প্রান্তিক খামারিদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
আপনার মতামত লিখুন :