• ঢাকা
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হলেন ড. জিয়াউদ্দিন হায়দার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:৪৩ পিএম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হলেন ড. জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে।

ড. জিয়াউদ্দিন হায়দার দীর্ঘদিন আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি খাতে কাজ করেছেন। তিনি বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২৪ সালে অবসর গ্রহণ করেন। এছাড়া বিভিন্ন দেশে টেকসই স্বাস্থ্য ও উন্নয়ন কার্যক্রমে তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে।

তিনি পূর্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় নির্বাচনে দলের কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।

ঝালকাঠির নৈকাঠি গ্রামে জন্মগ্রহণ করা ড. জিয়াউদ্দিন হায়দার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে পুষ্টি ও মহামারিবিদ্যায় বিশেষজ্ঞতা অর্জন করেন।

স্বাস্থ্য খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


Side banner
Link copied!