• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের সূচনা—দাবি মির্জা ফখরুলের


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০১:১২ পিএম
তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের সূচনা—দাবি মির্জা ফখরুলের

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থানে দিবসটি উপলক্ষে শনিবার (৪ এপ্রিল) নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগান বাংলোতে সামরিক ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকেই মুক্তিযুদ্ধের পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়েছিল এবং দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনা ও এম এ জি ওসমানীর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়েছিল। পাশাপাশি তিনি বলেন, সেই সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি থাকায় সরাসরি যুদ্ধ পরিচালনায় যুক্ত ছিলেন না।

অনুষ্ঠানে তিনি আরও অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং এ নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্যসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত বৈঠকটি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়, যেখানে যুদ্ধ পরিচালনার কৌশল ও সেক্টরভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!