দেশের কৃষি উৎপাদন ও কৃষি উপকরণ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর কয়েকটি প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা-কর্মচারী দাবি করেছেন, প্রশাসনিক সিদ্ধান্ত, প্রকল্প বাস্তবায়ন, ঠিকাদারি কার্যক্রম এবং জনবল ব্যবস্থাপনায় একটি প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, অভিযোগের আলোচনায় এক প্রকল্প পরিচালক (পিডি) এবং নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) থাকা এই দুই কর্মকর্তা দুর্নীতির সিন্ডিকেটের কবলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান (বিএডিসি)। অভিযোগকারীদের ভাষ্য, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, ঠিকাদারি কার্যক্রম এবং প্রশাসনিক সিদ্ধান্তে তাদের প্রভাব নিয়ে প্রশ্ন রয়েছে।
বিএডিসির অভ্যন্তরের একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপিত হলেও সেগুলোর অনেকগুলোর বিষয়ে দৃশ্যমান তদন্ত বা প্রশাসনিক পদক্ষেপের তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে প্রতিষ্ঠানের ভেতরে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে অভিযোগকারীরা মনে করছেন। ( বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন আগামীতে...)
আপনার মতামত লিখুন :