• ঢাকা
  • রবিবার, ০৩ মে, ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

মে মাসেও অপরিবর্তিত এলপিজি দাম, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৮:০১ পিএম
মে মাসেও অপরিবর্তিত এলপিজি দাম, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৩ মে) এ সংক্রান্ত ঘোষণা দেয় সংস্থাটি, যা একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ১ হাজার ৯৪০ টাকায় স্থির রাখা হয়েছে। ফলে ভোক্তাদের জন্য এই মাসে গ্যাসের দামে কোনো নতুন চাপ বাড়ছে না।

তবে অটোগ্যাসের ক্ষেত্রে সামান্য মূল্য সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়িয়ে মূসকসহ ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে এপ্রিল মাসে এলপিজির দামে একাধিকবার পরিবর্তন আনা হয়। প্রথমে মাসের শুরুতে উল্লেখযোগ্য হারে দাম বাড়ানো হয় এবং পরে মাসের মাঝামাঝি আবারও মূল্য সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়, যা বর্তমানে বহাল রাখা হয়েছে।

জ্বালানি বাজারের আন্তর্জাতিক পরিস্থিতি ও সরবরাহ ব্যয়ের ওপর ভিত্তি করে এ ধরনের মূল্য নির্ধারণ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


Side banner
Link copied!