• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগে বেসরকারি খাতকে উৎসাহ দিচ্ছে সরকার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১২:১২ পিএম
স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগে বেসরকারি খাতকে উৎসাহ দিচ্ছে সরকার

দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে উদ্যোক্তাদের এগিয়ে আসতে সরকার নীতিগত ও প্রণোদনামূলক সহায়তা দিচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে উদ্যোক্তাদের সক্ষমতা ও সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রয়োজনীয় নীতিগত সহায়তা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা গেলে দেশীয় উদ্যোক্তারা স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি খাতে আন্তর্জাতিক মানের সাফল্য অর্জন করতে পারবেন।

স্বাস্থ্যখাতে বিনিয়োগের প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী জানান, চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শিল্পকে বিকশিত করতে সরকার বিভিন্ন প্রণোদনা ও সুবিধা দিচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও এ খাতে বিনিয়োগ উৎসাহিত করার জন্য একাধিক উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, দেশে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন বৃদ্ধি পেলে আমদানিনির্ভরতা কমবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্বাস্থ্যসেবার ব্যয়ও তুলনামূলকভাবে কমিয়ে আনা সম্ভব হবে। তাই দেশীয় শিল্পের বিকাশে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যখাতে উদ্ভাবন, বিনিয়োগ এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


Side banner

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!