• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

আবারও কমল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১২:৫১ পিএম
আবারও কমল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

দেশীয় বাজারে সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন মূল্যতালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটির ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এছাড়া অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের মধ্যেই মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, অলঙ্কার এক্সচেঞ্জ ও পুরোনো সোনা ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালাই বহাল থাকবে। অন্যদিকে, রুপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত বিষয়ে পৃথকভাবে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বাজুস।


Side banner
Link copied!