• ঢাকা
  • বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

শেষ বিদায়ে অভিনেতা শামস সুমন, শোকে স্তব্ধ শোবিজ অঙ্গন


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৩:৫২ পিএম
শেষ বিদায়ে অভিনেতা শামস সুমন, শোকে স্তব্ধ শোবিজ অঙ্গন

জনপ্রিয় অভিনেতা শামস সুমনকে শেষ বিদায় জানাতে ভিড় জমেছে তার কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে। যে মানুষটি এতদিন অভিনয়ে দর্শকদের মন ভরিয়েছেন, তিনি আজ নিথর দেহে শায়িত—এ দৃশ্য মেনে নিতে পারছেন না সহকর্মী ও ভক্তরা।

বুধবার (১৮ মার্চ) সকালে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ছিল না কোনো কোলাহল, চারদিকে নীরবতা আর কান্নার আবহে বিদায় জানান সবাই।

সহকর্মী, নির্মাতা ও শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বরা প্রিয় এই অভিনেতাকে শেষবারের মতো দেখতে উপস্থিত হন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি।

তারা জানান, শুটিং সেটের হাসি-আনন্দ, একসঙ্গে কাটানো সময়—সবকিছুই যেন হঠাৎ থেমে গেছে শামস সুমনের চলে যাওয়ায়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

পরিবারের সদস্যরা যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে রাজশাহীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।


Side banner
Link copied!