• ঢাকা
  • বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

সাবেক এমপি জি এম ফজলুল হকের জানাজা জাতীয় সংসদে অনুষ্ঠিত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৩:৪৭ পিএম
সাবেক এমপি জি এম ফজলুল হকের জানাজা জাতীয় সংসদে অনুষ্ঠিত

চাঁদপুর-৩ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ জি এম ফজলুল হকের জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।

জানাজার আগে মরহুমের ছেলে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, জি এম ফজলুল হক একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন, যিনি সারাজীবন দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

এ সময় চিফ হুইপ নূরুল ইসলামসহ অন্যান্য সংসদ সদস্য, হুইপ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শেষে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

জানাজায় জাতীয় সংসদের সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, জি এম ফজলুল হক মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তিনি ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


Side banner
Link copied!