• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ইস্টার উপলক্ষে চার্চ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:৫৬ পিএম
ইস্টার উপলক্ষে চার্চ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ইস্টার সানডে উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের ধর্মীয় নেতারা অংশ নেন এবং উৎসব উপলক্ষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

এই ধরনের আয়োজন দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Side banner
Link copied!