• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৪:১৭ পিএম
৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি

পুলিশের পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ মোট আটজন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনটি জারি করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ১২ এপিবিএনের অধিনায়ক মো. ইকবালকে ৫ এপিবিএনে এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে ১২ এপিবিএনে পদায়ন করা হয়েছে।

১৩ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ে, র‍্যাবের দুই পরিচালক মো. খালিদুল হক হাওলাদার ও মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপিতে যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ডিএমপির উপকমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশে এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে এসবিতে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে


Side banner
Link copied!