বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ আলহামুদি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পরিক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট আইনগত বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। এ সময় দুই দেশের বিদ্যমান সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় হয়েছে।
প্রায় এক ঘণ্টার এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং আইনগত ক্ষেত্রে স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়।
আপনার মতামত লিখুন :