বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন ঘটবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি গণতান্ত্রিক আচরণ চর্চার পাশাপাশি দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে যখনই স্বৈরতন্ত্রের আগমন ঘটেছে, প্রত্যেকবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে; একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তী সময়ে দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণ গণতন্ত্র ফিরে পেয়েছে। ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে যাওয়া স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে যেন আর কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন না ঘটে, সে বিষয়ে বর্তমান সরকার ও দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
আপনার মতামত লিখুন :