• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিতে গিয়ে থামলেন বিরোধী দলীয় নেতা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০১:২০ পিএম
সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিতে গিয়ে থামলেন বিরোধী দলীয় নেতা

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দেওয়ার চেষ্টা করলে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় এ ঘটনা ঘটে।

অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করার জন্য জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর নাম ডাকা হয়। তবে সে সময় বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন।

তিনি বলেন, বিশেষ এক প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে এবং এ সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় স্পিকার তাকে থামিয়ে বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।

পরে সংসদের কার্যক্রম নির্ধারিত নিয়ম অনুযায়ী এগিয়ে চলে।


Side banner
Link copied!