এ বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়ে গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের পর টুর্নামেন্টের সমীকরণ এমন জায়গায় পৌঁছেছে, যেখানে দুই দলের শেষ চারে মুখোমুখি হওয়ার সুযোগ আর নেই। তবে ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা এখনও টিকে আছে।
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, সুপার এইটের এক নম্বর গ্রুপের বিজয়ী খেলবে অন্য গ্রুপের রানার্সআপের বিপক্ষে। আর দ্বিতীয় গ্রুপের বিজয়ী মুখোমুখি হবে প্রথম গ্রুপের রানার্সআপের। ফলে গ্রুপ অবস্থানই নির্ধারণ করছে সেমিফাইনালের সমীকরণ।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ–২ এর শীর্ষে আছে ইংল্যান্ড। তারা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে তিন ম্যাচে বৃষ্টির কারণে মাত্র এক পয়েন্ট পাওয়া পাকিস্তান রয়েছে তিন নম্বরে। তাদের হাতে একটি ম্যাচ বাকি থাকলেও সর্বোচ্চ তিন পয়েন্টে পৌঁছাতে পারবে। সেক্ষেত্রে রানার্সআপ হওয়াই তাদের একমাত্র সম্ভাবনা।
অন্যদিকে, গ্রুপ–১ এ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারত নেমে গেছে তৃতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে রয়েছে। শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও ভারতের নেট রান রেট (-৩.৮০০) বড় বাধা হয়ে দাঁড়াবে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এই সমীকরণে স্পষ্ট—সেমিফাইনালে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে দুই দলই নিজ নিজ পথে এগোতে পারলে ফাইনালে মহারণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচে ভারত দাপুটে জয় তুলে নেয় পাকিস্তানের বিপক্ষে।
আপনার মতামত লিখুন :